×

খেলা

মেক্সিকোর নতুন কোচ সাবেক অধিনায়ক মার্কেস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর নতুন কোচ সাবেক অধিনায়ক মার্কেস

সবকিছু একরকম নিশ্চিতই ছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। মেক্সিকোর নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক রাফায়েল মার্কেস।

২০৩০ বিশ্বকাপকে নজরে রেখে ৪৭ বছর বয়সী মার্কেসকে নিয়োগ দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর দায়িত্ব ছাড়া হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

২০২৪ সাল থেকে আগিরের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন মার্কেস। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ ষোলোর ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মেক্সিকোর কোচিং স্টাফে ছিলেন তিনি। এবার পেয়ে গেলেন বড় দায়িত্ব। মার্কেস জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ, গোল করেছেন ১৭টি। পাঁচটি বিশ্বকাপে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) মেক্সিকোর অধিনায়ক ছিলেন তিনি। ব

ার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারের হাত ধরে এখন পরের বিশ্বকাপের প্রস্তুতি নেবে মেক্সিকো। এত বড় দায়িত্বে আগে কখনো ছিলেন না মার্কেস।

বার্সেলোনা ‘বি’ দলকে কোচিং করানোর আগে যুব দলে কাজ করেছেন তিনি। সেন্টার-ব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন মার্কেস। মেক্সিকোর এই তারকা বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা জিতেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App