×

খেলা

আপাতত বিশ্রামে মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের কষ্ট এখনো তাজা লিওনেল মেসির। তবে সেই হতাশার মধ্যেও সমর্থকদের ভালোবাসা ও দলের লড়াইয়ের স্মৃতি আগলে রাখছেন আর্জেন্টিনা অধিনায়ক। ফাইনাল হারের পর প্রথমবার মুখ খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামে থাকছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

গত রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখতে না পারার কষ্ট মেসির মনেও গভীর ছাপ ফেলেছে। তবে হতাশার পাশাপাশি এবারের বিশ্বকাপে দলের ঘুরে দাঁড়ানো, মাঠে নিজেদের উজাড় করে দেয়া এবং পুরো দেশের সমর্থনের কথাও স্মরণ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে দেয়া বার্তায় মেসি বলেন, ফাইনালের পরের কষ্ট অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে দলের লড়াই ও ঘুরে দাঁড়ানোর ম্যাচগুলোর স্মৃতি তিনি লালন করছেন। তার মতে, সমর্থকদের ভালোবাসা ও দলের কঠোর পরিশ্রমই আর্জেন্টিনাকে আবারো বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।

প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, আবারো সবাইকে একসঙ্গে দেশকে একসূত্রে গাঁথতে দেখা গেছে। আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগাভাগি করার পাশাপাশি বিশ্বকাপ জেতায় স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন মেসি। আট ম্যাচে করেছেন আট গোল, সঙ্গে চারটি অ্যাসিস্ট। ফাইনালে স্পেনের বিপক্ষে পুরো ১২০ মিনিট মাঠে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। ফাইনালের পর মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। সভাপতি ক্লদিও তাপিয়া মেসির নেতৃত্ব, মাঠে ও মাঠের বাইরে তার অবদান এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন। আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মেসিকে দেশটির ফুটবলের ‘মহানায়ক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

বিশ্বকাপের ব্যস্ততা শেষে অবশ্য এখনই ক্লাব ফুটবলে ফিরছেন না মেসি। ইন্টার মায়ামির হয়ে আপাতত বিশ্রামে থাকবেন তিনি। রদ্রিগো দে পলও থাকছেন একই পরিকল্পনায়। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সবকটিতে খেলা দুই তারকা বিশ্বকাপের পর শরীর ও মনকে বিশ্রাম দেয়ার সুযোগ পাচ্ছেন।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, ২৯ জুলাই লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে এমএলএস অল-স্টার ম্যাচেও খেলবেন না মেসি ও দে পল। বিশ্বকাপ শেষে অন্তত ২১ দিনের বিশ্রামের সুপারিশ রয়েছে ফিফপ্রোর। ফলে চোট না থাকলেও মেসির ইন্টার মায়ামির হয়ে কয়েকটি ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে।

এদিকে মেসির বিশ্বকাপ অভিযান শেষ হলেও তার জনপ্রিয়তা ও প্রভাব যে আরো দীর্ঘস্থায়ী, সেটিই যেন প্রমাণ করেছে আর্জেন্টিনায় তাকে ঘিরে নতুন উদযাপনের আয়োজন। বিশ্বকাপ অভিযানের জন্য জাতীয় ছুটির দিন ঘোষণার সিদ্ধান্তও নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। কোন দিন ছুটি হবে, সেটি বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে আর্জেন্টিনা দলকে।

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও মেসির জন্য এবারের আসরটি ছিল আরেকটি স্মরণীয় অধ্যায়। তবে এখন তার সামনে কিছুটা বিশ্রামের সময়। এরপরই ফিরতে হবে ক্লাব ফুটবলের ব্যস্ততায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App