×

ভিডিও

গুনে গুনে ঘুষ নিচ্ছেন নায়েব রাজ্জাক, ভিডিও ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম

গুনে গুনে ঘুষ নিচ্ছেন নায়েব রাজ্জাক, ভিডিও ভাইরাল

নায়েব রাজ্জাক


ঘুষ ছাড়া কোনও কাজ করতে চাননা যশোরের চৌগাছার নারায়নপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুর রাজ্জাক। এমনকি চুক্তির প র ঘুষের টাকার অর্ধেক অগ্রিম না দিলেও কাজ করেন না তিনি। তার এমন ঘুষের কাছে অসহায় ইউনিয়নবাসি। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার এমন একটি ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন সেবাপ্রার্থীর নামজারি করার চুক্তির টাকা ক্যালকুলেটরে হিসেব করে নিচ্ছেন। এসময় আব্দুর রাজ্জাককে বলতে শোনা যাচ্ছে, আপনার এই কাজ করতে এই অফিস থেকে উপজেলা সদর ভূমি অফিসে আমাকে কমপক্ষে ১৪বার যাতায়াত করতে হয়। সেসবস হ আনুষঙ্গিক খরচ মিলিয়ে কিছু না দিলে কি হয়?

আর দরদামের পর চুক্তির অর্ধেক না দিলে তো কাজই শুরু হবে না। এসব কাজ করতে সরকার বা অফিস আমাকে কোনো বাকি দেয়না। সেবা প্রার্থিকে তিনি বলছেন আপনার চাচা যে হাঙ্কিপাঙ্কি করেছে তাতে মনে করেছিলাম কাজই করবো না। তবে আপনার কথাবার্তা আমার ভাল লেগেছে তাই ৬ হাজারের মধ্যে অর্ধেক নিয়েই শুরু করেছি।

সেবা নিতে আসা ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, আদালতের আদেশনামা সত্বেও তার জমি দখলমুক্ত করতে নায়েব রাজ্জাক ২৫ হাজার টাকা দাবি করেন। পরে ৫ হাজার টাকা দিলেও বিবাদী পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তার কাজ করছেন না।

এদিকে গত ২৭ মার্চ নারায়নপুর ভূমি অফিসে গেলে নায়েব আব্দুর রাজ্জাককে অফিসে পাওয়া যায়নি। এদিন দুপুর ১২টায় তিনি অফিস রেখে বাড়ি চলে যান। পরের দিনও তাকে অফিসে পাওয়া যায়নি। 

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি গুজ্ঞন বিশ্বাসকে ফোন করে নায়েবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনি আমার কাছ থেকে কোনো ছুটিও নেয়নি। তবে তার ঘুষ গ্রহণের ভিডিও এবং স্থানীয়দের অভিযোগের বিষয়টি তিনি জেলা প্রশাসককে জানাবেন বলেও জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App