প্রেমিকের সঙ্গে রাত্রিযাপন করতে গিয়ে সব শেষ হলো ইতালি মোরার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনির্ভাসের চূড়ান্ত পর্ব থেকে নাম কাটা গেল পানামার রূপসী ইতালি মোরার। অভিযোগ, নিয়ম ভেঙে প্রেমিকের হোটেল রুমে হাজির হয়েছিলেন তিনি! দ্য নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর মেক্সিকো সিটিতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৪-এর গ্র্যান্ড ফিনেলেতে পৃথিবীর নানা প্রান্তের ১৩০ জন প্রতিযোগীর একজন হিসেবে, পানামার প্রতিনিধিত্ব করার কথা ছিল ১৯ বছর বয়সী মোরার। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়ার সুস্পষ্ট কারণ না জানালেও প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ তুলে এ শাস্তি কার্যকর করেছে।
অবশ্য স্থানীয় গণমাধ্যম জ্যাম প্রেসের সূত্রমতে, গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে ইতোমধ্যেই মেক্সিকো সিটিতে অবস্থানরত মোরা মিস ইউনিভার্স কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একই শহরে থাকা তার প্রেমিক হুয়ান আবাদিয়ার সঙ্গে দেখা করার জন্য হুয়ানের হোটেল রুমে গিয়েছিলেন। এতেই ক্ষিপ্ত হয় সৌন্দর্য প্রতিযোগিতাটির সঙ্গে সংশ্লিষ্টরা। এমন এক সময় তাকে অযোগ্য ঘোষণা করা হলো যখন গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েকদিন বাকি । যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে।
অন্যদিকে মোরার দাবি, মিউ ইউনিভার্স পানামার ডিরেক্টর সিজার আনেল রদ্রিগেজের সঙ্গে বিবাদের কারণেই বাদ পড়েছেন তিনি! কেননা, আয়োজকদের কাছ থেকে তিনি যথাযোগ্য ব্যবস্থাপনা পাননি। এমন দাবির সঙ্গে সুর মিলিয়ে আবাদিয়া বলেছেন, কর্তৃপক্ষের কাছ থেকে মোরা যথেষ্ট সহযোগিতা না পাওয়ায় প্রেমিকাকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছিলেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালি মোরা প্রেমিক জুয়ান আবাদিয়ার সাথে মেক্সিকোতে আলাদা হোটেল রুমে আয়োজকদের অনুমতি ছাড়াই থাকছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্কে জড়ান ১৯ বছর বয়সী এই সুন্দরী। মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য।
শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার সক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না কোনও প্রতিযোগী। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন ইতালি মোরা। আর এ কারণেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মোরার ব্যক্তিগত অপরাধের জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।
আগামী ১৬ নভেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে ১৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল ইতালি মোরার। কিন্তু তার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হলো তাকে।
