×

আবহাওয়া

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৩৯ এএম

৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস। ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়ার এ সংস্থা। 

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন: আগামী ৮ দিন যেমন থাকবে আবহাওয়া

শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩

উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App