×

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘন কুয়াশার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘন কুয়াশার আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি সঙ্গে ঘন কুয়াশার আভাস। ছবি: সংগৃহীত

দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এমন আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওইসব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা সময়ের সঙ্গে আরো ঘনীভূত হতে পারে। একইসঙ্গে রবিবার (২৪ নভেম্বর) থেকে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই লঘুচাপের ফলে আগামী ২৮ নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া এর আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর প্রভাবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো পড়ুন: শীত জেঁকে বসবে কবে, জানালো আবহাওয়া অফিস

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ের মধ্যে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ সময়ের পরে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

আওয়ামী লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

‘আমার স্বপ্ন শেষ, কলিজাটা আর নেই’

‘আমার স্বপ্ন শেষ, কলিজাটা আর নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App