×

আবহাওয়া

হালকা বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:১৫ এএম

হালকা বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারের তুলনায় শনিবার (২১ জুন) গরমের অনুভূতি খানিকটা বেশি হতে পারে।

শনিবার (২১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এর আগে শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন : ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়ালো

এদিকে, দেশের উপকূলীয় অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে এবং উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সমুদ্রগামী মাছ ধরার নৌকাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩

উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App