×

আবহাওয়া

ঢাকাসহ ৫ বিভাগে তীব্র গরমের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

ঢাকাসহ ৫ বিভাগে তীব্র গরমের আভাস

ছবি: সংগৃহীত

দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে এ তাপপ্রবাহ আরো বাড়তে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, খুলনা ও রাজশাহীর পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু এলাকায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এসব অঞ্চলে গরমের তীব্রতা বাড়বে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এ পরিস্থিতিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এ সময় হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। পাশাপাশি ছায়াযুক্ত স্থানে থাকা এবং বেশি পানি ও তরল খাবার গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, চলমান তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App