×

আবহাওয়া

৯ জেলায় তাপপ্রবাহ, গরম বাড়ার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

৯ জেলায় তাপপ্রবাহ, গরম বাড়ার আভাস

দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। এটি আরো কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আরো পড়ুন : বৃষ্টিহীন ঢাকায় আজ থাকবে গরমের দাপট

বৃষ্টির বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৪৯ মিলিমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

আখাউড়া রেলওয়ে স্টেশন উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

ফটিকছড়িতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App