×

আবহাওয়া

মেঘলা আকাশেও ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

মেঘলা আকাশেও ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ছবি : সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্যবাহী কার্যক্রম বন্ধ

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্যবাহী কার্যক্রম বন্ধ

দেশের বাজারে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

উত্তর প্রদেশে ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ১১

উত্তর প্রদেশে ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ১১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App