×

আবহাওয়া

দেশের ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৭ এএম

দেশের ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকাসহ দেশের ৮টি বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, শিক্ষার্থী-কর্মজীবী মানুষের দুর্ভোগ

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, শিক্ষার্থী-কর্মজীবী মানুষের দুর্ভোগ

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App