দুপুরের মধ্যে ১৬ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যেই রাজধানীর ঢাকাসহ দেশের ১৬টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া এবং একই সঙ্গে তুমুল বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, 'ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।'
