×

আবহাওয়া

বায়ু দূষণে শীর্ষে জাকার্তা, উন্নতির পর ১০ নম্বরে ঢাকা

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:২৫ এএম

বায়ু দূষণে শীর্ষে জাকার্তা, উন্নতির পর ১০ নম্বরে ঢাকা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বায়ুমানের উন্নতির পর আবারও ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০২ স্কোর নিয়ে দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ১০ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। এই স্কোরের কারণে ঢাকার বায়ু এখন 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার দূষণ স্কোর ১৬০, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৪৫, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালা, চিলির রাজধানী সান্তিয়াগো, মিশরের রাজধানী কায়রো, ইসরায়েলের জেরুজালেম, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, ইরানের রাজধানী তেহরান।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাভারে নারীকে শ্বাসরোধে হত্যা

সাভারে নারীকে শ্বাসরোধে হত্যা

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

শেষ ষোলোতে কার মুখোমুখি হচ্ছে পর্তুগাল?

শেষ ষোলোতে কার মুখোমুখি হচ্ছে পর্তুগাল?

চোখের জলে ভাসলেন রোনালদো, স্মরণীয় জয় উৎসর্গ করলেন সতীর্থ জোটাকে

চোখের জলে ভাসলেন রোনালদো, স্মরণীয় জয় উৎসর্গ করলেন সতীর্থ জোটাকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App