×

আবহাওয়া

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

ছবি : সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানেও বৃষ্টি হতে পারে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে শুক্রবার এবং শুক্রবার থেকে শনিবার পর্যন্তও দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে নিচু এলাকা প্লাবিত হওয়া, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী অববাহিকায় পানি বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক আটক

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App