×

আবহাওয়া

একদিনে চট্টগ্রামে ২৭১.৬ মি.মি বৃষ্টিপাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

একদিনে চট্টগ্রামে ২৭১.৬ মি.মি বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এই অবিরাম ভারী বর্ষণের জেরে জেলার বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী ও ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

আবহাওয়া অফিস জানায়, বুধবার (৮ জুলাই) সারাদিন মুষলধারে বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। অনেক এলাকায় বসতবাড়ি, স্থানীয় সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান

বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত  সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App