×

আবহাওয়া

টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ পরিস্থিতিতে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

এ ছাড়া শুক্র ও শনিবার (১৪ ও ১৫ আগস্ট) বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ দুই দিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগ এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। তবে সার্বিকভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি একই ধরনের থাকার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধ থাকা ৩ পাটকল খুলছে সরকার, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

বন্ধ থাকা ৩ পাটকল খুলছে সরকার, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App