×

আবহাওয়া

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

ছবি: সংগৃহীত

রাজধানী ও এর আশপাশের এলাকায় আজ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিতসহ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ‘ট্রেস’ হিসেবে রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল ভোর ৫টা ৪২ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে, আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো নদীবন্দরকে সতর্কসংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের গুলিতে নিহত সেনা সদস্য

পুলিশের গুলিতে নিহত সেনা সদস্য

আজ পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ

আজ পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ

পিছিয়ে যাচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ, নেপথ্যে যে কারণ

পিছিয়ে যাচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ, নেপথ্যে যে কারণ

কসরত প্রদর্শনকালে আছড়ে পড়ল যুদ্ধবিমান, অতঃপর

কসরত প্রদর্শনকালে আছড়ে পড়ল যুদ্ধবিমান, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App