×

আবহাওয়া

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমেছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার দেশের পাঁচ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছু এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকাতেও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

 রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App