×

বিশ্ববাণিজ্য

ফের বাড়ল তেলের দাম, ভোগান্তিতে ভোক্তারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম

ফের বাড়ল তেলের দাম, ভোগান্তিতে ভোক্তারা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইরানের সম্ভাব্য নতুন পদক্ষেপের খবরে বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈশ্বিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের ক্রুড অয়েলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়েছে।

আরও পড়ুন : হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

দাম বৃদ্ধির পেছনে ইরানের একটি প্রস্তাবিত বিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী, দেশটির পার্লামেন্টের একটি কমিটি এমন একটি খসড়া বিল পর্যালোচনা করছে, যেখানে মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহার থেকে বিরত রাখার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত বিলে আরও বলা হয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজের বহন করা পণ্যের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

আরও পড়ুন : জ্বালানি চাহিদা মেটাতে কেনা হচ্ছে ৮ কার্গো এলএনজি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এরই প্রভাবে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App