×

বিশ্ববাণিজ্য

কমলো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম

কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

বৈশ্বিক বাজারে রূপ বদলেছে স্বর্ণের দামের। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হালনাগাদ উপাত্ত প্রকাশ্যে আসার মুখেই বুধবার স্বর্ণের দাম কমেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর ফলে আন্তর্জাতিক বাজারে টানা তিন দিনের মূল্যবৃদ্ধির গতিতে কিছুটা ভাটা পড়ল।

বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ২৭ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ১৪ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

আরো পড়ুন: মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমেছে।

এখন বাজারের মূল নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে। এই তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে কী ধরনের নীতি গ্রহণ করতে পারে, সে বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।

সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয়ের ঘোষণার পর মঙ্গলবার স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

তবে বুধবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 লুঙ্গি খুলে হল ঘোরানোর হুমকি, কুবিতে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

লুঙ্গি খুলে হল ঘোরানোর হুমকি, কুবিতে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৩১

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৩১

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ প্রায় ৪০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ প্রায় ৪০০

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় সুখবর

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App