×

পুরনো খবর

চিকেন জিঞ্জার স্যুপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৮, ০৪:০৭ পিএম

চিকেন জিঞ্জার স্যুপ
স্যুপ খেতে পছন্দ করেন না- এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। পরিবারের সদস্যদের সকালে ও বিকালে নাশতা ও অতিথি আপ্যায়নে স্যুপের জুড়ি নেই। আজ পাঠকদের জন্য থাকছে চিকেন জিঞ্জার স্যুপ। আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন চিকেন জিঞ্জার স্যুপ। যা লাগবে : চিকেন স্টক ৫ কাপ, চিকেন কুচি ১ কাপ, চিকেন জিঞ্জার পাউডার ২ প্যাকেট, চাইনিজ আদা কুচি ১ চা চামচ, টমেটোসস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, ক্রিম ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো। যেভাবে করবেন : হাঁড়িতে ক্রিম গরম করে চিকেন কুচি, আদা কুচি হালকা ভেজে চিকেন স্টক, চিকেন জিঞ্জার পাউডার, টমেটো সস, চিনি, লবণ ভালো করে মিশিয়ে জ্বাল দিন। মাংস সিদ্ধ হয়ে এলে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ও ১ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App