×

রাজধানী

আনিসুজ্জামানের করোনা পজিটিভ, নিয়ম মেনেই দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২০, ১১:২৭ পিএম

এমিরেটাস অধ্যাপক ও উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড. আনিসুজ্জামানের করোনা পজিটিভ ছিল। গুণী এই শিক্ষাবিদ বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বিকাল ৪টা ৫৫ মিনিটে ড. আনিসুজ্জামান মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগেও ভুগছিলেন।

অধ্যাপক আনিসু্জ্জামানের ছেলে আনন্দ জামান জামান বলেন, আজকে সকালে আব্বার নমুনা নেয়া হয়। পরে বিকালে মারা যাওয়ার পরও নমুনা নেয়া হয়েছে। একটু আগে জানতে পারলাম, রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি বলেন, এ কারণেই স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে। পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে না।

১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে অধ্যাপক আনিসুজ্জামান জন্মগ্রহণ করেন। তার বাবা এ টিএম মোয়াজ্জেম ছিলেন বিখ্যাত হোমিও চিকিৎসক। ১৯৫৬ ও ১৯৫৭ সালে স্নাতক সম্মান এবং এমএ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন আনিসুজ্জামান। অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্বস্বরূপ ‘নীলকান্ত সরকার স্বর্ণপদক’ বৃত্তি লাভ করেন।

১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ভাষা আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক। তার রচনাবলির মধ্যে ‘স্মৃতিপটে সিরাজুদ্দীন হোসেন’, ‘শহীদ ধীরেন্দ্রনাথ স্মারকগ্রন্থ’, ‘নারীর কথা’, ‘মধুদা, ফতোয়া’, ‘ওগুস্তে ওসাঁর বাংলা-ফারসি শব্দসংগ্রহ’ ও আইন-শব্দকোষ অন্যতম।

অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন। প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শিক্ষায় অবদানের জন্য তাকে ১৯৮৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়।

শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে ভারত সরকার তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করে। সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করে। এছাড়া তিনি ১৯৯৩ ও ২০১৭ সালে দুইবার আনন্দবাজার পত্রিকার ‘আনন্দ পুরস্কার’, ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. ডিগ্রি এবং ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী

আইএসপিআর সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী

হটাৎ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, যা জানা গেল

হটাৎ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, যা জানা গেল

সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App