×

দুর্ঘটনা

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:১৬ এএম

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারের ওপর গাছবোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। গত তিন দিনে একই এলাকায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

নিহতদের মধ্যে একজন হলেন মাছবাহী ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে। অপর নিহত ব্যক্তি ওই ট্রাকের হেলপার বলে জানা গেছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে এসে মাছভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছের ট্রাকের চালক ও হেলপার নিহত হন।

তিনি আরো জানান, নিহত চালক মো. শামিমের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন : ‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App