×

আফ্রিকা

কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৬ শিক্ষার্থী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:১৭ পিএম

কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৬ শিক্ষার্থী নিহত

ছবি : সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৭৪ জন। স্থানীয় পুলিশ ও কেনিয়া রেড ক্রস এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমের গিলগিল এলাকায় অবস্থিত উতুমিশি গার্লস স্কুলের একটি ডরমিটরিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে। ওই ডরমিটরিতে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি কেনিয়া রেড ক্রস জরুরি সহায়তা দিচ্ছে।

আরো পড়ুন : নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

পুলিশ কমান্ডার মাসউদ মুইনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। পুরো স্কুল এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বর্তমানে শুধু অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে আসা অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়। ওয়াম্বুই নদেরিতু নামে এক নারী, যার ভাতিজি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, বলেন, স্কুলে পৌঁছে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। তখন চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ কিছু শিক্ষার্থী মারা গেছে এবং অনেকে হাসপাতালে ভর্তি বলে জানা যায়।

তিনি জানান, আগুন থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থী ডরমিটরির ওপরতলা থেকে লাফ দেয়, এতে অনেকে গুরুতর আহত হয়। তার ভাতিজি প্রাণে বেঁচে গেলেও একটি পা ভেঙে গেছে।

কেনিয়ার আবাসিক বিদ্যালয়গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, ছাত্রাবাসে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এসব ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App