×

আওয়ামী লীগ

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:৫১ পিএম

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে ঝটিকা মিছিল শেষে ঢাবি এলাকা ত্যাগের সময় দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ১০ থেকে ১২ জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পাশে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

আটকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান এবং মাইক্রোবাসচালক রুবেল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমও ছাত্রলীগের মিছিলের পর দুজনকে আটকের খবর নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App