×

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:০৪ পিএম

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

ছবি: ফেসবুক ভিডিও থেকে সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে নাজমুল ইসলাম মোহন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে ১৫ থেকে ২০ জনকে অংশ নিতে দেখা গেছে। 

মিছিলের ব্যানারে লেখা ছিল ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই।’ ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা যায়।

মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও দলের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে; শুধু মিছিলের কারণে নয়, তার বিরুদ্ধে আরও মামলাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App