কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরীকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকালে এমন তথ্য নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
আরো পড়ুন: খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (২৭ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরো জানান, ‘গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।’
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে শহরের চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি প্রথম গ্রেপ্তার হন। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হলেও নিয়মিত হাজিরা না দিয়ে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
