×

আওয়ামী লীগ

‘নির্দোষ হয়েও আসামির কাঠগড়ায়’

আল্লাহর কাছে বিচার চাইলেন আইভী

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

আল্লাহর কাছে বিচার চাইলেন আইভী

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছি, নারায়ণগঞ্জের মানুষের জন্য লড়াই করেছি। অথচ আজ নির্দোষ হয়েও আমাকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এই অবিচারের ফয়সালা আল্লাহ ও নারায়ণগঞ্জের মানুষ করবেন।’

আরও পড়ুন: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যা

আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়। তবে সেখানে আইভীর বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেওভোগের বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ আরও ১২টি মামলা দেওয়া হয়। দীর্ঘ ৩৯১ দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্ত হন।

আইনজীবী আওলাদ হোসেন জানান, আইভীকে গ্রেপ্তারের সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে সদর মডেল থানা পুলিশ একটি মামলা দায়ের করেছিল। মঙ্গলবার সেই মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের দিন ধার্য ছিল। জামিনে থাকায় নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হন সাবেক এই মেয়র।

তিনি আরও জানান, দীর্ঘ কারাবাসের কারণে আইভী বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ কারণে আদালতে সশরীরে হাজিরা থেকে অব্যাহতির জন্য একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। আদালত তা মঞ্জুর করে মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু না হওয়া পর্যন্ত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App