×

আওয়ামী লীগ

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

ছবি: সংগৃহীত

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বর (৬০) নামে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিদ্দিক মাতুব্বর বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের জহুর মাতুব্বরের ছেলে। তিনি পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর বড় ভাই আব্দুল মান্নান মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিদ্দিক মাতুব্বর ও তাঁর ভাই আব্দুল মান্নান মাতুব্বরের বাড়িঘরে আগুন, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর তাঁরা পরিবারের পুরুষ সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন: লিজ নেওয়া ঘেরে গাঁজা চাষ, পুলিশের অভিযানে ধরা

পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের হাতে ফুল দিয়ে সিদ্দিক মাতুব্বর বিএনপিতে যোগদান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে কোর্টপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App