×

আওয়ামী লীগ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে সার বিতরণ করল ছাত্রলীগ

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে সার বিতরণ করল ছাত্রলীগ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণের আয়োজন করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকায় স্থানীয় কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক টি এস আই যাওয়াদের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক। এ ছাড়া রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রকাশ কুমার মাহাতো, শেখ সিয়াম, জান্নাতুল ফেরদৌস সরকার, রাকিব, শুভ মাহাতো ও হৃদয় এবং সলঙ্গা থানা ছাত্রলীগের রিয়াজুল হাসান মিরাজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, কৃষক ও কৃষির উন্নয়নে শেখ হাসিনা বিভিন্ন সময়ে কাজ করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমানের পাল্টা জবাব ‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App