×

ব্যাংক

ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে সব লেনদেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম

ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে সব লেনদেন

ছবি : সংগৃহীত

ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে আজ (১ জুলাই)। একই সঙ্গে দেশের শেয়ারবাজারেও কোনো লেনদেন হবে না।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধু প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব সমাপনের জন্য ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।

এ কারণে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

আরো পড়ুন : বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

তবে এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর—এই দুই দিন ব্যাংক হলিডে পালন করা হয়। প্রথা অনুযায়ী অর্ধবার্ষিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য এ দুই দিনে তফসিলি ব্যাংকের সব ধরনের গ্রাহকসেবা ও লেনদেন বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখায় দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ মুহূর্তে হালান্ডের ম্যাজিক, বিদায় আইভরি কোস্ট

শেষ মুহূর্তে হালান্ডের ম্যাজিক, বিদায় আইভরি কোস্ট

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীরা

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App