×

বরিশাল

প্রসবকালে পুত্রবধূর প্রাণহানি, শুনেই মারা গেলেন শ্বশুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

প্রসবকালে পুত্রবধূর প্রাণহানি, শুনেই মারা গেলেন শ্বশুর

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে সন্তান প্রসবকালে অতিরিক্ত রক্তক্ষরণে লামিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।এদিকে, পুত্রবধূর মৃত্যুর খবরের শোক সইতে না পেরে তার শ্বশুর মোস্তফা প্যাদা (৭০) মারা যান। তবে এই ঘটনায় সুস্থ রয়েছে নবজাতক কন্যাশিশুটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক।

জানা যায়, পটুয়াখালীর তক্তাবুনিয়া এলাকার সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম (২০) সন্তান প্রসবোত্তর জটিলতায় মারা গেছেন। মঙ্গলবার সকালে স্বামীর বাড়িতে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তবে প্রসবের পরপরই তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুত্রবধূর মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে পড়েন ব্লাড ক্যানসারে আক্রান্ত শ্বশুর মোস্তফা প্যাদা। বিকেলে মারা যান তিনি।

হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকার ইউপি সদস্য কামরুল হাসান সেতু মল্লিক বলেন, ‘সন্তান জন্মের পর মা লামিয়া বেগম পটুয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান। পুত্রবধূর মরদেহ যাতে অসুস্থ শশুর মোস্তফা প্যাদা না দেখতে পারেন, সেজন্য তাকে অন্যত্র সরিয়ে নিতেও চেয়েছিলেন স্বজনরা। তবে খবর শুনে সহ্য করতে না পেরে অসুস্থ অবস্থায় হা-হুতাশ করেই মৃত্যু হয় মোস্তফা প্যাদার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App