×

বরিশাল

চিকিৎসকের ইনজেকশনে প্রাণ হারালেন যুবক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

চিকিৎসকের ইনজেকশনে প্রাণ হারালেন যুবক

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে পল্লী চিকিৎসকের দেওয়া ইনজেকশনের পরপরই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা বা ইনজেকশনের প্রতিক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মৃত যুবক, গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর একমাত্র ছেলে সুমন বেপারী (৩৫)।

মৃত সুমনের বাবা শাহ আলম বেপারী বলেন, ‘শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দুর্ঘটনাস্থলে গিয়ে ফেরার পথে নছিমনের ধাক্কায় আহত হয় সুমন। তাকে উদ্ধার করে টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুজন সরকারের কাছে নেয়া হয়। সুমনের ব্যথা কমানোর ইনজেকশন দেয় সুজন সরকার। এতে সুমন অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে মারা গেছে।’ 

পল্লী চিকিৎসক সুজন সরকার বলেন, ‘দুর্ঘটনায় আহত হওয়ার পর আমার কাছে নিয়ে আসলে সুমনকে একটি টোরাক্স (ব্যথানাশক) ইনজেকশন পুশ করার পর উপজেলা হাসপাতালে পাঠানো হয়।’

ব্যথানাশক ইনজেকশন পুশ করার বৈধতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এভাবেই চিকিৎসা দিয়ে আসছি।’

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, ‘ব্যবস্থাপত্র ব্যতিত ওষুধ বিক্রি ছাড়া কোনো রকমের চিকিৎসা কিংবা ইঞ্জেকশন দেওয়ার বৈধতা তার নেই। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।’

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App