×

বরিশাল

নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় স্কুলছাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় স্কুলছাত্রী

ছবি : সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এসএসসি পরীক্ষার আগে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় গিয়ে সহায়তা চেয়েছে এক স্কুলছাত্রী। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ওই ছাত্রী দুই দফা থানায় গিয়ে বিয়ে বন্ধে পুলিশের সহায়তা চায়।

পরে পুলিশ তার অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় দেয়। ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীর বাবা পেশায় কৃষক এবং আর্থিকভাবে অসচ্ছল। মেয়ের জন্য ভালো একটি বিয়ের প্রস্তাব আসায় তিনি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে ওই ছাত্রী বিয়ে না করে পড়াশোনা চালিয়ে যেতে চায়। পরিবার থেকে চাপ দেওয়া হলে সে নিজেই থানায় গিয়ে বাল্যবিবাহ বন্ধে সহায়তা চায়।

পরে পুলিশ তার পরিবারের সদস্যদের থানায় ডেকে এনে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে লিখিত মুচলেকা নেয় এবং মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, সে এখন বিয়ে করতে চায় না এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে চায়। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায় বলেও সে জানায়।

এ বিষয়ে ছাত্রীর বাবা বলেন, মেয়ের বয়স ১৮ বছর হয়েছে বলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মেয়ের পড়াশোনার ইচ্ছাকেও তিনি স্বীকার করেন।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করতে তারা কাজ করছেন এবং তাকে পড়াশোনা চালিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করা হবে।

জিয়ানগর থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে এবং স্থানীয়দের উপস্থিতিতে ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App