×

বরিশাল

জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

অভিযুক্ত বড় ছেলে মো. শাহিন হাওলাদার দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ছত্তার মাস্টারের অসুস্থতার সুযোগে তার ছোট ছেলে মো. নেছার উদ্দিন প্রায় ৯ একর সম্পত্তি নিজের নামে লিখে নেন— এমন অভিযোগ পরিবারের পক্ষ থেকে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

অভিযোগ রয়েছে, ছোট ছেলে নেছার উদ্দিনের পক্ষ নিয়ে মা শাহানারা বেগম বড় ছেলে মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে সি আর-৬০৭/২০২৪ নম্বর মামলা দায়ের করেন। 

মামলাটিকে মিথ্যা দাবি করে শাহিন হাওলাদার বলেন, একজন মা হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা করাটা আমার জন্য অত্যন্ত কষ্টের। আমি কীভাবে সমাজের মানুষের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব, তা বুঝে উঠতে পারছি না। আমার মা ছোট ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নরছু মৃধা বলেন, আমি এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি। যদি এমন কোনো ঘটনা বাস্তবে ঘটত, তাহলে অবশ্যই আমি বা স্থানীয় মানুষ বিষয়টি জানতাম। কিন্তু এ বিষয়ে আগে কোনো তথ্য জানা যায়নি। একজন মায়ের পক্ষ থেকে ছেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

স্থানীয় বাসিন্দা সুজন মাহমুদ বলেন, আমাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটলে সাধারণত আমরা জানতে পারি। কিন্তু এ বিষয়ে স্থানীয়ভাবে কোনো ঘটনার সত্যতা আমরা পাইনি। তাই আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করুক।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা বলছেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আদালতে গড়ালেও মা-সন্তানের মধ্যে এমন আইনি দ্বন্দ্ব সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন। 

তবে এ বিষয়ে মা শাহানারা বেগমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

পেন্টাগনের দাবি যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে যাবে দেশ

গোলাম পরওয়ার ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে যাবে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App