×

বরিশাল

চিফ হুইপ

প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, স্থানীয় প্রশাসনের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া কোনো এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও টেকসই অগ্রগতি সম্ভব নয়।

বুধবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে নির্বাচনীয় ইশতেহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের জেলাগুলো নিয়মিতভাবে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। এসব দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় জেলাগুলোর জন্য পৃথক ‘উপকূলীয় মন্ত্রণালয়’ গঠনের দাবি জানানো হয়েছে।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে একাধিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বরগুনায় অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) গঠন, উপকূলীয় বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত পরিকল্পিত পর্যটন শিল্প গড়ে তোলা এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণ।

এছাড়া মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রপ্তানি ব্যবস্থা গড়ে তোলা এবং জাহাজভাঙা শিল্প প্রতিষ্ঠার জন্য তালতলী ও পাথরঘাটা এলাকায় জরিপ কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।

নুরুল ইসলাম মনি আরও বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মৎস্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং আধুনিক আবহাওয়া অফিস স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ শিকার করা জেলেদের সঙ্গে উপকূলীয় এলাকার নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করেও বর্তমানে মাথাপিছু আয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি অবস্থানে রয়েছে। অথচ বিভিন্ন কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। তবে বর্তমান সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, বরগুনাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন তাছলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন অলি উল্লাহ, নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভা

যানজট নিরসন ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভা

২০০ টাকার জন্য অক্সিজেন খুলে দিল কর্মচারী, রোগীর মৃত্যু

২০০ টাকার জন্য অক্সিজেন খুলে দিল কর্মচারী, রোগীর মৃত্যু

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App