×

বরিশাল

ধর্ষণের সময় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

ধর্ষণের সময় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

ছবি: সংগৃহীত

ভোলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিয়েছেন ওই নারী। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে হাসপাতালে ভর্তি করিয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হলেন- দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামের মজিদ সর্দারের ছেলে ইমাম সর্দার (৩৫)। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ইমাম সর্দার। শুক্রবার রাতে তিনি ওই নারীর বসতঘরের রান্নাঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় আত্মরক্ষার্থে ওই গৃহবধূ ব্লেড দিয়ে ইমাম সর্দারের গোপনাঙ্গে আঘাত করেন। পরে ব্যথায় চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ওই নারীর বসতঘরের রান্নাঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে ইমাম সর্দারের গোপনাঙ্গে আঘাত করেন। পরে চিৎকার করতে করতে ওই ব্যক্তি পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর বলেন, ‘ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App