×

বরিশাল

চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবককে

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবককে

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের আলগী গ্রামের মো. হাকিম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিকলে বন্দি ওই যুবককে দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। আটক যুবক মো. রিয়াজ হাওলাদার (৩০) উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকার বাসিন্দা। তিনি মো. দুলাল হাওলাদারের ছেলে।

বাড়ির মালিক মো. হাকিম সিকদার জানান, গত কয়েক মাস ধরে তাদের বাড়ি থেকে হাঁড়ি-পাতিলসহ বাইরে রাখা বিভিন্ন মালামাল একাধিকবার চুরি হয়েছে। এরপর থেকে পরিবারের সদস্যরা রাতের বেলায় সতর্ক থাকতে শুরু করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ শত্রু নয়, তারা আমাদের মিত্র: বিএনপির এমপি

তিনি বলেন, রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ার পর তার ছেলে সুজন বাড়ির বাইরে শব্দ শুনে বের হন। এ সময় বাইরে রাখা বিভিন্ন মালামাল একটি বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় রিয়াজকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

আটক রিয়াজ হাওলাদার চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের কথা স্বীকার করলেও এর আগে কখনও ওই বাড়িতে চুরি করতে আসেননি বলে দাবি করেন। ঘটনাটি জানাজানি হলে শিকলে বাঁধা যুবককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হাকিম সিকদার বলেন, ‘মামলা করলে আদালতে বারবার যাতায়াত করতে হবে। সেই ঝামেলার কথা বিবেচনা করে এবং স্থানীয়দের পরামর্শে তাকে থানায় না দিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. কামাল ফিরোজ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App