×

বিএনপি

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

ছবি : সংগৃহীত

দ্বিধা ও বিভেদ ভুলে দলীয় ঐক্যের বার্তা দিয়ে অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি চলমান নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে তার তৃতীয় সমাবেশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। যদিও দলীয়ভাবে জানানো হয়েছিল, দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বক্তব্য দেবেন।

মঞ্চে ওঠার আগে সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। এরপর স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। ময়মনসিংহ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানান।

আরো পড়ুন : হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার

তারেক রহমানের বক্তব্যের আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা মঞ্চে বক্তব্য দেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়র হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু এবং লৎফুরজ্জামান বাবর।

বক্তারা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। এ সময় সমাবেশে স্লোগান ওঠে—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।

লৎফুরজ্জামান বাবর বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ ছিলেন মধ্যবয়সী। অনেকেই স্মৃতিচারণ করে জানান, এই একই মাঠে তারা অতীতে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশেও অংশ নিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App