×

বিএনপি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী বিশেষ চিকিৎসা বিমান প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। সেখানে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 ডা. রকিবুল জানান, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা যায়নি।

এর আগে রোববার বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিশেষ চিকিৎসা বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। তার ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য জানান, বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরিবারের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

আরো পড়ুন : এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

গত শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে চিকিৎসকদের গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, পরীক্ষার প্রতিবেদন ভালো এসেছে এবং চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের ভার্চুয়াল বৈঠকে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

প্রতিমন্ত্রী ইশরাক দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App