×

বিএনপি

জামায়াতকে কড়া বার্তা মির্জা ফখরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

জামায়াতকে কড়া বার্তা মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’, এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তা সরাসরি নাকচ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতকে লক্ষ্য করে তিনি বলেন, দলটি আবারও দেশকে স্বৈরাচারের পথে নিতে চায় কি না সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের অতীত ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে তাদের সম্পূর্ণ নির্মূলে কাজ করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমিরের বক্তব্যকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে ফখরুল বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। এই নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পেয়েছে।

আরো পড়ুন : আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের স্বৈরাচারী শাসনের পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে। তার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। এমন পরিস্থিতিতে জামায়াত আমিরের মন্তব্যকে শুধু অযৌক্তিকই নয় বরং সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি এ ধরনের বক্তব্য শুধু প্রত্যাখ্যানই করছে না বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বর্তমান সুযোগকে নস্যাৎ করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App