×

বিএনপি

১৫ আগস্ট উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

১৫ আগস্ট উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে একই ধরনের কর্মসূচি পালনের কথা জানিয়েছে বিএনপি।

দলীয় বিজ্ঞপ্তিতে নেতাকর্মী ও সমর্থকদের এসব দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App