×

আইন-বিচার

সাবেক এসবি প্রধানের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

সাবেক এসবি প্রধানের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড

ছবি : সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে সন্ধ্যায় তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত শায়লা ফারজানার পাঁচ দিন এবং তাঁর দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের জামিন আবেদনও নাকচ করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করতেন। পাশাপাশি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে লোকজন সংগঠিত করা এবং অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে চারজন আহত হন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

পরে রোববার রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তাঁর ভাই রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় অপর ভাই বুলবুল মিয়াকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App