×

জাতীয়

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

ছবি : সংগৃহীত

২০২৭ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও ব্যাংক হলিডে উপলক্ষেও ছুটি পাবেন ব্যাংকাররা।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।

এসডিএডির সার্কুলার লেটার নম্বর-২৫-এর মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে ২০২৭ সালের ছুটির তালিকা পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি শবে বরাতের ছুটির মধ্য দিয়ে ব্যাংকের ছুটি শুরু হবে। এরপর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

মে মাসে ১ মে মহান মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ছুটি থাকবে। একই মাসের ২০ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষেও ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

আগস্ট মাসে ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে। দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর টানা দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।

বছরের শেষ ভাগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হবে।

সার্কুলারে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App