×

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ নম্বরের ১১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপন ভট্টাচার্য্যকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্য্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্য্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App