×

বিএনপি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। নতুন করে সময় চেয়েছে দলটি। পরবর্তী সময়ে বৈঠকের তারিখ চূড়ান্ত হলে সংলাপে অংশ নেবে বিএনপি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি যুগান্তরকে জানান, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা ছিল। তবে দলটি ওই বৈঠকে অংশ নিচ্ছে না। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রম অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে প্রথম দিন জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসার আগ্রহের কথা কমিশনকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বিএনপি। সে অনুযায়ী দলটির সঙ্গে বৈঠকের সূচিও নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। বিএনপির নতুন করে সময় চাওয়ায় সোমবার দলটির সঙ্গে ইসির সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

ঈদে ব্যাংক ছুটি ১১ দিন

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

নতুন পে-স্কেলেও বাড়ছে না এমপিওভুক্তদের যেসব ভাতা

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

গ্যাস নিয়ে সুসংবাদ দিল বাপেক্স

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App