×

ব্যবসা-বাণিজ্য

বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম, ভরিতে কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৫৮ এএম

বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম, ভরিতে কত?

ছবি: সংগৃহীত

টানা ৪ বার স্বর্ণের দর কমার পর এবার বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্বর্ণের নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবারও (০২ মে) একইদামে বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।'

নতুন দাম অনুযায়ী, 'দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।'

এর আগে, ৩০ এপ্রিল সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭  টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা আজ থেকেই কার্যকর

প্রধানমন্ত্রী গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা আজ থেকেই কার্যকর

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

সিলেট টেস্ট ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App