×

ব্যবসা-বাণিজ্য

বৃদ্ধি পেয়ে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:০১ এএম

বৃদ্ধি পেয়ে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। 

বৃহস্পতিবার ( ৭ মে ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়। আজ মঙ্গলবারও (১২ মে ) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। 

নতুন দাম অনুযায়ী, 'দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।'

উল্লেখ্য, বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App