×

ক্যাম্পাস

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় দুই বছর (২০২৫-২০২৬) মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. মো. আফজাল হোসেন ও সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ। কোষাধ্যক্ষ হিসেবে ফজিলাতুন নেছা, যুগ্ম-সম্পাদক খালেদ মোহাম্মদ ফয়সাল আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেকুর রহমান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম এবং সাংস্কৃতিক সম্পাদক অঞ্জয় রঞ্জন দাস নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- সজল আহমেদ, অয়ন বসাক এবং মিজ ময়ুরী রাণী দে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন ভাষা ও সংস্কৃতি বিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা এই এসোসিয়েশনের অন্যতম লক্ষ্য।

আরো পড়ুন: শত কোটি টাকা লোপাটের অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীদের

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App