×

রাজধানী

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কারে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কারে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঈদের দিন কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মিরাজ শফিক বলেন, তারা বিকেল ৫টা ১৭ মিনিটে এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়িতে আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

তবে কীভাবে ওই গাড়িতে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো পড়ুন: মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোর নিহত

ঘটনাস্থল থেকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুন কীভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট হয়নি। গাড়িটি বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত গাড়ি। তাই ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে।

গাড়ির যাত্রী বা মালিক কাউকে এখনো পাওয়া যায়নি বলে জানান আতিকুর রহমান। তিনি বলেন, গাড়িটি বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বনানীর দিকে আসছিলো। আগুন লাগার খবর পেয়ে তারা এসে দেখেন, গাড়িটি জ্বলছে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নেভানো হয়েছে। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App